রংপুর পোস্টকে অভিনন্দন জানালেন এম আলমগীর কবির
নবযাত্রা শুরু করা অনলাইন সংবাদমাধ্যম "রংপুর পোস্ট"-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমার দেশ পাঠক মেলা রংপুর জেলা শাখার সভাপতি এম আলমগীর কবির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মিডিয়া সমাজের দর্পণ এবং সত্য প্রকাশের সাহসী মাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, নিরপেক্ষ মতপ্রকাশ এবং জনমানুষের প্রত্যাশা পূরণে 'রংপুর পোস্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।"
তিনি আরও বলেন, "শুভ ও সুন্দর হোক 'রংপুর পোস্ট'-এর যাত্রা।" নতুন এই সংবাদমাধ্যমের সার্বিক সফলতা কামনা করে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আঞ্চলিক সংবাদ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে "রংপুর পোস্ট"।


